কক্সবাজারের রামু উপজেলার জোয়ারিয়ানালা থেকে শুক্রবার (২৪ মে) ৪ হাজার ইয়াবাসহ আয়েশা সিদ্দিকা নামে এক নারীকে আটক করেছে পুলিশ।
এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৪ লাখ ৭৯ হাজার ৭১২ টাকা ও ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়েছে।
রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল মনসুর জানান, আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার অভিযোগ ছিল। গোপন সংবাদে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
আরও পড়ুন: ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৫
ইত্তেফাক/এমআই
