বজ্রপাতে নাসিরনগরে মাওলানা রাফিউদ্দিন (৩৫) নামে এক মসজিদের ইমামের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার দাতঁমণ্ডল এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের লোকজন ও এলাকাবাসী জানান, সকালে দাতঁমণ্ডল গ্রামের মৃত শাহ নেওয়াজের ছেলে মাওলানা রাফিউদ্দিন বাড়ির পাশে ধানের জমি দেখতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যায়।
আরও পড়ুন: ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৫
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজিদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/বিএএফ
