ঠাকুরগাঁও উপজেলায় বিএনপি সমর্থিত প্রার্থী জয়ী

আপডেট : ১৭ এপ্রিল ২০১৪, ২২:৪৬
ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ নির্বাচনে বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। চেয়ারম্যান পদে তৈমুর রহমান (ঘোড়া) ১ লাখ ৪৫ হাজার ৫২২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী অরুনাংশু দত্ত টিটো পেয়েছেন ১ লাখ ১৬ হাজার ৩৮৩ ভোট। ভাইস চেয়ারম্যান পদে জামায়াত সমর্থিত প্রার্থী আলমগীর হোসেন (তালা) ১ লাখ ৫৫ হাজার ৭১৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী আশরাফুল হক চৌধুরী পেয়েছেন ১ লাখ ১ হাজার ৩৩০ ভোট।মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী ফুরাতুন নাহার প্যারিস (হাঁস) ১ লাখ ৪৬ হাজার ৯৮ ভোট ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত পারুল বেগম (ফুটবল) পেয়েছেন ১ লাখ ৩ হাজার ৭০৯ ভোট। ঠাকুরগাঁও জেলার সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার গোলাম আজম এ ফলাফল ঘোষণা করেন।