আজ ৬ বৈশাখ, ১৪২১ বঙ্গাব্দ এবং ১৮ জমাঃ সানি, ১৪৩৫ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ মেষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫-৪৭ মিনিটে এবং সূর্যাস্ত ৬-২৪ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি মেষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্মসংখ্যা:১। আপনার উপর প্রভাবকারী গ্রহ: রবি ও মঙ্গল। আপনার শুভসংখ্যা: ১ ও ৯। শুভবার: রবি ও মঙ্গল। শুভরত্ন: রুবী ও রক্ত প্রবাল।
প্রকৃতিগতভাবে: আপনি সৃজনশীল, উদার, উচ্চাভিলাষী, সাহসী ও প্রগতিশীল। আপনি বুদ্ধিমান ও মেধাবী। সহজেই মানুষকে প্রভাবিত করতে পারেন। নেতৃত্বের আকাঙ্ক্ষা আপনার মধ্যে প্রবল। লক্ষ্যে আপনি অবিচল। কোন চ্যালেঞ্জ বা বাধা মোকাবিলায় আপনি শঙ্কিত নন। আপনার জীবনের গতি বহির্মুখী। শত্রুতা ও দুর্ঘটনা সম্পর্কে সতর্ক থাকতে হবে। উদ্যম ও কর্মস্পৃহার সাথে সাথে আপনাকে কুশলী হতে হবে।
আজকের দিনে জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব: বিজ্ঞানী ক্রিশ্চিয়ান, এরিনবার্গ, দার্শনিক নিশিদা কিভারো, ডাডলি মূর, গীতিকার ওসমান শওকত, অভিনেতা জাফর ইকবাল প্রমুখ।
দ্বাদশ রাশির পূর্বাভাস
মেষ রাশি
২১ মার্চ-২০ এপ্রিল \ চাকরিজীবীদের জন্য দিনটি শুভ নাও হতে পারে। কর্মস্থলে কোনো ধরনের অসন্তোষ দেখা দিতে পারে। ক্ষেত্র বিশেষে চাকরি পরিবর্তনের সম্ভাবনা আছে। শরীর ভালো যাবে না। আঘাতজনিত কারণে অসুস্থ হতে পারেন। যানবাহন ও যন্ত্রপাতি ব্যবহারে সতর্ক থাকুন।
বৃষ রাশি
২১ এপ্রিল-২০ মে \ দিনটি মিশ্র সম্ভাবনাময়। আজ অনভিপ্রেত কিছু ঘটতে পারে। নিজেকে সংযত রাখার চেষ্টা করুন। ইমোশন-সেন্টিমেন্ট ক্ষতির কারণ হতে পারে। কর্মপরিবেশ অনুকূল থাকবে। ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না।
মিথুন রাশি
২১ মে-২০ জুন \ ব্যবসায়িক ক্ষেত্রে পরিবেশ অনুকূল নাও থাকতে পারে। চঞ্চলতা পরিহার করুন। কর্মপরিবেশ অনুকূল থাকবে। প্রাতিষ্ঠানিক কাজে সাফল্য আসতে পারে। অপ্রত্যাশিত কোনো সূত্র থেকে প্রাপ্তির যোগ আছে। ব্যয় বৃদ্ধি পাবে।
কর্কট রাশি
২১ জুন-২০ জুলাই \ বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ সম্ভাবনাময়। বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে। চলাফেরায় সতর্কতা অবলম্বন করুন। কোনো ধরনের দুর্ঘটনার সম্মুখীন হতে পারেন। যৌথ ও অংশীদারি ব্যবসায় সুফল পাবেন।
সিংহ রাশি
২১ জুলাই-২১ আগস্ট \ মিথ্যা বদনাম সম্পর্ক সতর্ক থাকার চেষ্টা করুন। শত্রুপক্ষের তত্পরতা বৃদ্ধি পাবে। পারিবারিক পরিবেশ ভালো থাকবে। ব্যয় বৃদ্ধির আশঙ্কা আছে। হঠাত্ কোনো সূত্র হতে অর্থাগম হতে পারে। প্রিয় সান্নিধ্য আনন্দদায়ক হবে।
কন্যা রাশি
২২ আগস্ট-২২ সেপ্টেম্বর \ কাজকর্মে অগ্রগতি বাধাগ্রস্ত হতে পারে। পারিবারিক পরিবেশ খুব একটা অনুকূল থাকবে না। ভাইবোনদের কারো সাথে বিরোধ দেখা দিতে পারে। কোনো বন্ধু দ্বারা ক্ষতিগ্রস্ত হতে পারেন। কলহ এড়িয়ে চলুন। আর্থিক দিক কিছুটা ব্যয়বহুল হবে।
তুলা রাশি
২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর \ সাংসারিক অশান্তি দেখা দিতে পারে। ভুল বুঝাবুঝি এড়িয়ে চলার চেষ্টা করুন। নতুন কোনো আর্থিক প্রকল্প গ্রহণের জন্য দিনটি অনুকূল। ব্যবসায়িক দিক ভালো যাবে। নতুন বিনিয়োগ ফলপ্রসূ হতে পারে। বিনোদন শুভ।
বৃশ্চিক রাশি
২৩ অক্টোবর-২১ নভেম্বর \ আয় বৃদ্ধির সুযোগ সৃষ্টি হতে পারে। যথাযথ চেষ্টা ও পরিশ্রম সাফল্যের কারক হতে পারে। চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। সহকর্মীদের সহযোগিতা পাবেন। সম্মান ও মর্যাদা বৃদ্ধির যোগ আছে। রোমান্টিক যোগাযোগ ফলপ্রসূ হতে পারে।
ধনু রাশি
২২ নভেম্বর-২০ ডিসেম্বর \ আর্থিক দিক খুব একটা ভালো যাবে না। কিছু অর্থ নষ্ট হওয়ার আশংকা আছে।বিদ্যার্থীদেরকে সতর্ক থাকতে হবে। পড়াশুনায় মন বসানো কঠিন হবে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে না।পারিবারিক পরিবেশ ভালো থাকবে।
মকর রাশি
২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি \ ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। কোনো ধরনের আর্থিক সমস্যা দেখা দিতে পারে। স্বামী বা স্ত্রীর শারীরিক সমস্যা দেখা দিতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরমার্শ নিন। আর্থিক দিক কিছুটা ব্যয় বহুল হবে। আজ ভালো কোনো সংবাদ পেতে পারেন।
কুম্ভ রাশি
২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি \ কাজকর্মে অগ্রগতি হতে পারে। কোনো ধরনের সাফল্য আনন্দদায়ক হতে পারে। চাকরিজীবীদের জন্য সময় খুব একটা অনুকূল নয়। বেসরকারি চাকরিতে কাজের চাপ বৃদ্ধি পাবে। রাজনীতিবিদদের জন্য সময় অনুকূল থাকবে। কোনো সমস্যা সমাধানের প্রচেষ্টায় অগ্রগতি হতে পারে।
মীন রাশি
১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ \ অকারণ উত্তেজনা এড়িয়ে চলুন। অস্থির চিত্ততার জন্য ক্ষতিগ্রস্ত হতে পারেন। আয় বুঝে ব্যয় করুন। উচ্চ শিক্ষার্থে বিদেশ যাত্রার প্রচেষ্টা সফল হতে পারে। ক্ষমতা ও মনোবল বৃদ্ধির সম্ভাবনা আছে। যাত্রা ও যোগাযোগ শুভ।
