জানার আছে : ন্যানো অ্যান্টেনা ও আলোর সংকেত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২০:০২
ক্ষুদ্র একটি অ্যান্টেনা, যা আলো থেকে সংকেত গ্রহণ করতে পারে এবং অনেক দূর থেকেই সেটি আলোর সংকেত গ্রহণ করতে সক্ষম। সম্প্রতি অস্ট্রেলিয়ান গবেষকরা নতুন ধরনের একটি ক্ষুদে অ্যান্টেনা তৈরি করেছেন বলে জানা গেছে, যা শব্দ তরঙ্গের বদলে আলোক সংকেত সংগ্রহ করে। গবেষকেরা দাবি করেছেন, এই অ্যান্টেনা ব্যবহার করে নিরাপত্তাবিষয়ক বিভিন্ন অ্যাপ্লিকেশন তৈরি করা যাবে যার মাধ্যমে বিস্ফোরক এবং ড্রাগও শনাক্ত করা সম্ভব হবে। সুইনবার্ন ইউনিভার্সিটির গবেষকরা জানিয়েছেন, ক্ষুদে এই অ্যান্টেনা অন্যসব সাধারণ অ্যান্টেনার মতোই কাজ করে তবে, এর বিশেষত্ব হচ্ছে, এটি শব্দ তরঙ্গ নয় বরং আলোর সংকেত গ্রহণ করে। সবচেয়ে মজার বিষয় হলো, এ অ্যান্টেনা আকারে খুবই ছোট। গবেষকরা আরও জানিয়েছেন, ক্ষুদে এই অ্যান্টেনা নিজস্ব রেপ্লিকা তৈরি করতে পারে। ফলে, সংকেত ব্যবহার করে এটি বড় মাপের কোনো কাঠামোকে ক্ষুদ্র মাপে আনতে পারে যা পরবর্তীতে আবারও বাড়িয়েও নেওয়া যায় অর্থাত্ অ্যামপ্লিফাই করা যায়।গবেষকদের ধারণা, নিরাপত্তাবিষয়ক বিভিন্ন যন্ত্রাংশ তৈরিতে এই ন্যানো অ্যান্টেনা ব্যবহার করা যাবে। বিভিন্ন বিস্ফোরক এবং ড্রাগসে থাকা রাসায়নিকের বিভিন্ন তরঙ্গদৈর্ঘ্য এই অ্যান্টেনার সাহায্যে নির্ণয় করা যাবে।