জমবে আড্ডা নতুন স্বাদে

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২০:০৪
ধানমন্ডির আবাহনী মাঠের পাশে নতুন শপিং কমপ্লেক্স এডিসি অ্যাম্পায়ার জমেছে বেশ, আর তরুণ-তরুণীরা এখানে এসে সোজা চলে যাচ্ছে উপরটায়। কেনইবা টানবে না সবাইকে? বিশ্বের ৪৭টি দেশ মাতিয়ে ডি’পোপাইজ আর মিস ভেনালিস এখন আমাদের দোরগোড়ায়! কী এমন বাহারি স্বাদের মোহে আকৃষ্ট হচ্ছেন সবাই, তা-ই দেখে এসে লিখেছেন সাজেদুল ইসলাম শুভ্র, ছবি তুলেছেন দীপঙ্কর দীপু একসাথে দুই দুইটা সেরা খাবারের পসরা! ডি’পোপাইজ নাকি মিস ভেনালিস? কোনটা খাওয়া যায়? পাস্তা নাইলে পিত্জা হলে সরাসরি ভেনালিস আর চিকেনের দিকে ঝোঁক থাকলে ডি’পোপাইজ! অর্ডার দিয়ে বসে না থেকে উঁকিঝুঁকি মেরে দেখেও নিতে পারেন কীভাবে তৈরি হচ্ছে আপনার খাবারটা! আর শেষমেশ তা যখন ধোঁয়া উড়িয়ে আপনার টেবিলে, খানিকক্ষণ তাকিয়েই থাকুন—আগে দর্শনধারী পরে গুণবিচারী, এই কথাটায় যদি বিশ্বাসী হন। বেশ গুছিয়ে আপনাকে আপ্যায়ন করা হবে প্রতিটা খাবার। আর স্বাদটা কেমন, সেটা বিচারের ভার অতিথিদের কাছেই, তবে ভিড়টাই প্রমাণ করে স্বাদ কতটা মাতোয়ারা করেছে ডি’পোপাইজ আর মিস ভেনালিসের ভক্তদের! ডি’পোপাইজের ফ্রাইড চিকেন, বার্গার আর স্যান্ডউইচ—পছন্দের তালিকায় বেশ শীর্ষে রয়েছে। আর আপনি যদি গ্রুপে কয়েকজন হয়ে থাকেন তাহলে তো বেশ ভালো, মেন্যু থেকে বড়সড় একটা বাকেট বেছে নিন। তাতে বেশ পেট পুরে খেয়েদেয়ে বাড়ি ফিরবেন আপনি। এক-দুজনের জন্য রয়েছে আলাদা আলাদা মেন্যু, তবে স্বাদের ব্যাপারে কোনো আপস নেই, জানালেন তাদের পরিচালক হাসিবুল হক লিপু। আর মিস ভেনালিজের মেন্যু থেকে যখন পিত্জার নামগুলোতে চোখ বুলিয়ে যাবেন, সবগুলোই মনে হবে খেয়ে দেখি। একদিনে তো আর সম্ভব নয়! আর এক্ষেত্রেও ছোট, মাঝারি আর বড়—তিন রকম সাইজে পিত্জা পাচ্ছেন আপনি। এত্ত বিশাল আয়োজন দেখে যদি পার্টির জন্য মনস্থির করেই ফেলেন, জেনে নিন ২০-৫০ জনের পার্টি আয়োজনে পটু তারা। একটু আগেভাগে জানালে সুবিধে হয়, বোঝেনই তো, অনেকেই খাবারের টানে ছুটে আসেন একসাথে! তবে নিয়মিত ভোক্তাদের ভয় নেই। এক শ’রও বেশি অতিথিকে একসাথে আতিথেয়তা দিতে পারে ডি’পোপাইজ আর মিস ভেনালিস। রেস্টুরেন্ট যেহেতু, সপ্তাহে সাতদিনই খোলা পাবেন আপনি। আর সকাল ১১টা থেকে রাত ১১টার মধ্যেই হাজির থাকতে হবে আপনাকে। তাহলেই হবে। আর পকেটটা খুব ভারী হতে হবে এমন না। শিক্ষার্থীরা এখানে আসছেন নিয়মিত, সন্ধ্যার পর অনেককেই সপরিবারে আসতে দেখা যায়। এ ক ন জ রে কোথায় :এডিসি অ্যাম্পায়ার প্লাজা, সাতমসজিদ রোড, ধানমন্ডি, ঢাকা। কবে যাবেন :যেকোনোদিন সকাল ১১টা থেকে রাত ১১টার মধ্যে। কী খাবেন :ডি’পোপাইজ আর মিস ভেনালিসের চিকেন, বার্গার, পিত্জা নইলে পাস্তা—এর যেকোনোটাই আপনাকে দেবে জিভে জল আনা স্বাদ।