তারুণ্যের অন্যলোক

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২০:০৫
প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ দে খা র ছ বি চাঁদের পাহাড় বিভূতিভূষণ বন্দোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’-এর কাহিনী এত বছরেও স্পর্শ করার স্পর্ধা হয়নি কোনো পরিচালকেরই। সেই স্বপ্নপূরণের পাসওয়ার্ড পাওয়া গেল কমলেশ্বর ও ভেঙ্কটেশ ফিল্মসের ‘চাঁদের পাহাড়’ ছবিতে। ‘চাঁদের পাহাড়’-এর শঙ্করের চরিত্রে অভিনয় নায়ক দেবের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল! তবে নতুন ধারায় অভিনয়ে তিনি দশে দশই পেয়েছেন। কমলেশ্বর মুখোপাধ্যায়ের ‘চাঁদের পাহাড়’ ছবিটিকে বাংলা ছবির বিবর্তনের ল্যান্ডমার্ক বললে, বিশেষ কিছুই বলা হবে না। বাংলা ছবির সফল চন্দ্রাভিযান বলাই যায়! আরও দেখতে পারেন আশ্চর্য প্রদীপ আবারও বঙ্কিম ব্লুবেরি ক্যাপ্টেন অ্যামেরিকা :দ্য উইনার সোলজার প ড়া র ব ই ন হন্যতে ‘ন হন্যতে’ মৈত্রেয়ী দেবীর আত্মজীবনীমূলক উপন্যাস। প্রথম কাব্যগ্রন্থ ‘উদিত’ ১৯৩০ সালে প্রকাশিত। পরবর্তী কাব্যগ্রন্থ :‘চিত্তছায়া’। ১৯৪২ সালে প্রকাশিত হয়েছিল তাঁর অসামান্য স্মৃতিকথা—‘মংপুতে রবীন্দ্রনাথ’। তার বিখ্যাত উপন্যাস ‘ন হন্যতে’। এই গ্রন্থটির জন্য ১৯৭৬ সালের অ্যাকাডেমি পুরস্কার লাভ করেছেন তিনি। ‘ন হন্যতে’ অর্থ হলো দেহের ভিতর। বইটিতে লেখিকার জীবন বোধ, দৃষ্টিভঙ্গি নিঃসন্দেহে অনেক গভীর। তার লেখায় উঠে এসেছে তত্কালীন ইংরেজ শাসিত ভারতের সমাজব্যবস্থা, জীবন যাপন। আরও পড়তে পারেন এম্পায়ার অব দ্য সান :ব্রিটিশ ঔপন্যাসিক জে জি ব্যালার্ড আমার মেয়েবেলা :তসলিমা নাসরিন পথের পাঁচালী :বিভূতিভূষণ বন্দোপাধ্যায় অরণ্যের অধিকার :মহাশ্বেতা দেবী শো না র গা ন আই থট আই লস্ট ইউ মাইলি সাইরাস একজন মার্কিন কণ্ঠশিল্পী, অভিনেত্রী এবং লেখিকা। ডিজনি চ্যানেল সিরিজের ‘হানা মন্টানা’-য় নাম ভূমিকায় অভিনয় করার জন্যই তিনি বিশেষভাবে পরিচিত। ‘হানা মন্টানা’-র সাফল্যর পর অক্টোবর ২০০৬-এ তার গানের একটি সিডি প্রকাশিত হয়। এখানে তিনি শোয়ের আটটি গান গেয়েছিলেন। কণ্ঠশিল্পী হিসেবে তার খ্যাতির দেখা মেলে ২০০৭ সালে। তার সেই অ্যালবামের ‘সি ইউ অ্যাগেন’ গানটি তাকে আকাশছোঁয়া জনপ্রিয়তা এনে দেয়। গানটিতে তার সাথে গেয়েছেন জন ট্রাভোল্টা। এই গানটির জন্য তিনি গোল্ডেন গ্লোব মনোনয়ন পান। গানটি সকল ধরনের দর্শকদের মন ছুঁয়ে যায়। গান গাওয়ার পাশাপাশি গান লেখার দক্ষতা রয়েছে মাইলির। আরও শুনতে পারেন ব্লিডিং লাভ :লিওনা লুইস দ্য ক্লাইম্ব :মাইলি সাইরাস ফরএভার :ক্রিস ব্রাউন ইরেপ্লেস্যাবল :বিয়ন্সে