রায়পুরায় আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে জখম

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২১:২৯
রায়পুরা (নরসিংদী) সংবাদদাতা রায়পুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ এনামুল হক সরকারকে কুপিয়ে রক্তাক্ত জখম করেছে প্রতিপক্ষের লোকজন। গুরুতর আহত অবস্থায় তাকে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে আটটায় উপজেলার হাশিমপুর বাজারে এ ঘটনাটি ঘটে। আহত এনামুল হক সরকারের স্বজনরা জানান, বৃহস্পতিবার রাতে ব্যক্তিগত কাজে এনামুল হক স্থানীয় হাশিমপুর বাজার আসলে একই এলাকার প্রতিপক্ষ জনৈক আওয়ামী লীগ নেতার নেতৃত্বে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। শুক্রবার সকালে কেন্দ্রীয় কৃষকলীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ সামছুল হক, উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইউনুছ আলী ভুঁইয়াসহ স্থানীয় আ’লীগের নেতৃবৃন্দ এনামুল হক সরকারকে হাসপাতালে দেখতে যান।