বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২২:২৮
পটুয়া কামরুল হাসান আর্ট স্কুলের আয়োজনে শুক্রবার ধানমন্ডি গভঃ বয়েজ স্কুল প্রাঙ্গণে দিনব্যাপী বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্গন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খানম অনুষ্ঠান উদ্বোধন করেন। এসময় বিটিভির সাবেক পরিচালক চিত্রশিল্পী রেজাউল করিম, দৈনিক সকালের খবরের সম্পাদক মোজাম্মেল হোসেন, ধানমন্ডি গভঃ বয়েজ স্কুলের প্রধান শিক্ষক রওশন আরা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন। প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আগামী ২৫ এপ্রিল শাহবাগের কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির সেমিনার কক্ষ পুরস্কার বিতরণ করা হবে।-প্রেস বিজ্ঞপ্তি