এবিএম মূসার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেট : ১৮ এপ্রিল ২০১৪, ২৩:১১
প্রখ্যাত সাংবাদিক ও কলামিস্ট এবিএম মূসার রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল গতকাল বাদ আছর মরহুমের মোহাম্মদপুরের বাসভবনে অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যের মধ্যে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, বিএনপি নেতা সাদেক হোসেন খোকা ও ইনাম আহমেদ চৌধুরী, নিউজ টুডে সম্পাদক রিয়াজউদ্দিন আহমেদ, মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সাবেক প্রধান সম্পাদক আজিজুল ইসলাম ভুঁইয়া, জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামালউদ্দিন সবুজ ও সাধারণ সম্পাদক আবদাল আহমেদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের দুই অংশের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল ও রুহুল আমিন গাজী, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহেদ চৌধুরীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সিনিয়র সাংবাদিক, আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এবিএম মূসা গত ৯ এপ্রিল ইন্তেকাল করেন।