মানবতার কল্যাণে এগিয়ে এসে হাসপাতালের জন্য ৪০ শতক জমি দান করার আগ্রহ প্রকাশ করেছেন রামুর মনিরঝিলের সমাজসেবক, আলহাজ্ব মোহাং হোছন মেম্বার। সমপ্রতি তিনি রামু উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আখতারুল ইসলামের কাছে এ আগ্রহ প্রকাশ করেন। এসময় উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক (অব:) এম সুলতান আহমদ মনিরী, সাংবাদিক দর্পণ বড়ুয়া। তিনি ইতিপূর্বেও সমাজ সেবা, ধর্মীয় কল্যাণে বিভিন্ন সময়ে অবদান রেখে উদাহরণ সৃষ্টি করেছেন।
