চাঁদার দাবিতে ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২১:১২
ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাড়াগঞ্জের একটি ব্যবসা প্রতিষ্ঠানে চাঁদার দাবিতে বোমা হামলা করেছে সন্ত্রাসীরা। প্রতিবাদে ব্যবসায়ী ও স্থানীয় জনগণ গতকাল শনিবার সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত ১ ঘন্টা ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়ক অবরোধ করে। মেসার্স ইউনাইটেড ট্রেডার্সের মালিক আব্দুল কুদ্দুস জানান, তার কাছে মোবাইল ফোনে সন্ত্রাসীরা ৩ লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। দাবিকৃত চাঁদা না দেয়ায় সন্ত্রাসীরা শুক্রবার রাতে তার ব্যবসা প্রতিষ্ঠানে বোমা হামলা চালায়। বোমা হামলার পর সন্ত্রাসীরা তার কাছে চাঁদা দাবি করে। এ ঘটনার প্রতিবাদে ব্যবসায়ী ও স্থানীয় মানুষ সড়ক অবরোধ করে প্রতিবাদ জানায়। অবরোধকালে রাস্তার দু’পাশে বহু যানবাহন আটকা পড়ে।