লংমার্চের নামে নৈরাজ্য হলে ব্যবস্থা :হাছান মাহমুদ

আপডেট : ১৯ এপ্রিল ২০১৪, ২২:০০
আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, তিস্তা অভিমুখে লংমার্চের নামে কোন ধরনের নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে কঠোর হাতে তা দমন করা হবে। শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। আওয়ামী লীগের সহসম্পাদক ব্যারিস্টার জাকির আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজউদ্দিন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ সেলিম এমপি, সাম্যবাদী দলের নেতা হারুন চৌধুরী প্রমুখ।