পরকীয়ার জেরে স্বামীর হাতেই জীবন দিতে হল কাজীপুরের গৃহবধূ দুই সন্তানের জননী আলো খাতুন (৩৫) কে। ঘটনাটি ঘটেছে গত শনিবার ভোর রাতে উপজেলার সোনামুখী ইউনিয়নের পরানপুর গ্রামে। পরানপুর গ্রামের সোহরাব আলীর সাথে একই গ্রামের আলো খাতুনের বিবাহিত জীবনে ২টি সন্তান জন্ম নেয়ার পর সোহরাব আলী অন্যের স্ত্রীর সাথে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ে। ঘটনাটি জানাজানি হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া হত। এ ঘটনায় ঐ দিন স্বামীর প্রহারে আলোর মৃত্যু ঘটে। হত্যাকে ভিন্নখাতে প্রবাহিত করতে আলোকে ফাঁসিতে ঝুলিয়ে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে ঘটনাস্থল থেকে সোহরাব ও কথিত প্রেমিকা মর্জিনাকে আটক করা করে। কাজীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল জানান, নিহতের পিতা সেজাব আলী বাদি হয়ে কাজীপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে।
