বেগমগঞ্জে শনিবার বিকালে বিস্ফোরক মামলার আসামি যুবদল ক্যাডাররা মামলার বাদী যুবলীগ নেতা গিয়াস উদ্দিনের হাত ও পায়ের রগ কর্তন করেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বেগমগঞ্জ উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন (৪০) শনিবার বিকালে মোটর সাইকেলযোগে মাইজদী থেকে নিজ এলাকায় আসার সময় একলাসপুর এলাকায় তার গতিরোধ করে স্থানীয় যুবদল নেতা লিটনের নেতৃত্বে বাবলু, সাকায়েতউল্যা, হাবিব, খালেক ও অলিউল্যা। তারা তাকে জোরপূর্বক মোটর সাইকেল থেকে নামিয়ে হাত ও পায়ের রগ কেটে মাথায় আঘাত করে ফেলে যায়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। তার অবস্থা আশংকাজনক। এ ব্যাপারে বেগমগঞ্জ থানায় মামলা হয়েছে। বেগমগঞ্জ থানার ওসি জানান, অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।
