অপরাধ করলে সবাই থানা-পুলিশ থেকে হাজার মাইল দূরে থাকার চেষ্টা করে। কারন পুলিশের হাতে পড়লে জীবনটা যে অতিষ্ট হবে সেই ব্যাপারে সব অপরাধীরই ভাল ধারনা থাকে। কিন্তু এক অপরাধী প্রতারণা করে আবার জানতে গেল পুলিশ তার প্রতারণার খবর জানে কিনা!
জার্মানের এক নাগরিক অস্ট্রিয়ায় গ্রেপ্তার হয়েছেন সমপ্রতি। তার বিরুদ্ধে অর্থ আত্মসাত এবং প্রতারণার মামলা ছিল। সালজবার্গের পুলিশ জানিয়েছে, ৫৯ বছর বয়সী ওই লোকটি হাঁটতে হাঁটতে থানায় যায়। থানায় যেয়ে সে পুলিশকে জিজ্ঞাসা করলো তার নামে থানায় কোনো অভিযোগ আছে কিনা। পুলিশ নথিপত্র তল্লাশি করে দেখলো অর্থ আত্মসাতের অভিযোগে তার বিরুদ্ধে সমপ্রতি গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আর পুলিশও আর দেরি করেনি। সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে জেলহাজতে প্রেরণ! বোকা আর কাকে বলে! - ওয়াশিংটন পোস্ট
