নিষেধাজ্ঞা ভেঙ্গে গাড়ি চালালেন সৌদি নারী

আপডেট : ২০ এপ্রিল ২০১৪, ২৩:২৪
রাজতন্ত্রের দেশ সৌদি আরবে ধর্মীয় কারনে নারীদের গাড়ি চালানো নিষিদ্ধ। কিন্তু সমপ্রতি সরকারের সেই আইন অনেকেই মেনে চলছেন না। আর এজন্য জরিমানাও গুনতে হচ্ছে। কিন্তু তাই বলে তারা থেমে নেই। সৌদি আরবের নারীরা দীর্ঘদিন ধরেই নিজেদের অধিকার আদায়ে আন্দোলন করে আসছেন। কিন্তু সরকার তাদের দাবি মানতে রাজি নন। বরং উল্টো অনেক সময়ই নেমে আসে নির্যাতন ও নীপিড়ন। কিন্তু তাই বলে আন্দোলন থেমে নেই। থেমে নেই গাড়ি চালানো। গত বৃহস্পতিবার এক নারী তার স্বামীসহ গ্রেপ্তার হন। তার অপরাধ স্বামী পিছনের আসনে বসেছিলেন এবং তিনি গাড়ির চালকের আসনে বসেছিলেন। এর আগে পুলিশ তাদের মুচলেকার বিনিময়ে ছেড়ে দিয়েছিল। মুচলেকায় লেখা ছিল এধরনের ঘটনা আর ঘটাবেন না। কিন্তু এই আইন কিংবা মুচলেকার ওই লেখাগুলো ২৩ বছর বয়সী এই নারীকে গাড়ি চালনা থেকে আটকাতে পারেনি। তাই আবারো সেই কাজটিই করলেন। এবার পুলিশ স্বামী-স্ত্রীকে ৯শত রিয়াল জরিমানা করলো। পুলিশ জানিয়েছে, তাদের গাড়ি চালানোর লাইসেন্সও নেই। কিন্তু তারপও কি থামবেন ওই নারী! - এএফপি