জোকস

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ১৯:৩২
 জেব্রা :মা, আমি আর জিরাফ দু’জনই তো সেদিন অনেকক্ষণ পানি নিয়ে খেললাম। কিন্তু আমার এতো ঠান্ডা লাগল, জিরাফের লাগল না কেন? মা জেব্রা :ওরও ঠান্ডা লাগবে, তবে দিন সাতেক পর। জেব্রা :কেন? মা জেব্রা :বা রে, ওর গলাটা যতোটা উঁচুতে ততোটা উঁচু অবদি ঠান্ডা পৌঁছুতে সময় লাগবে না বুঝি।  ছিচকে চুরির অপরাধে এক লোকের বিচার চলছে— বিচারক :এর আগে তোমাকে কতবার চুরির অপরাধে শাস্তি দেওয়া হয়েছে বলতো? ছিচকে চোর :তা হুজুর, কম করে হলেও আটবার তো হবেই। বিচারক :তা এতোবার শাস্তি দেওয়ার পরও যখন তুমি শোধরাওনি তাহলে এবার তোমাকে সর্বোচ্চ শাস্তিটাই দিতে হবে। ছিচকে চোর :এটা তো অন্যায়! নিয়মিত গ্রাহককে সবাই যেখানে কোনো না কোনো ডিসকাউন্ট দেয় সেখানে আপনি আমাকে ডিসকাউন্ট দেবেন না!  সিনেমা হলে হল মালিকের সঙ্গে কথা হচ্ছে ছবি দেখতে আসা এক দর্শকের, দর্শক :আচ্ছা ভাই আপনার হলে এসি নেই কেন? মালিক :মানে ইয়ে...আমরা সবসময় রক্ত হিম করা ভূতের ছবি দেখাই তো তাই বাড়তি কোনো এসির দরকার হয় না!  এক লোককে থানায় ধরে আনা হলো। ওসি তাকে জানালেন ‘আজ রাতে আপনাকে থানা হাজতে থাকতে হবে।’ লোকটি এই কথা শুনে উত্তেজিত হয়ে বললো, ‘কিন্তু চার্জ (অভিযোগ) কি?’ উত্তরে ওসি খানিকটা রসিকতা করে জানালেন, ‘না এজন্য আপনাকে কষ্ট করে কোনো চার্জ পরিশোধ করতে হবে না, আমরা আপনাকে ফ্রি তেই রাখব!’