ড্রাইভিং লাইসেন্স করতে কত মাস সময় লাগে?

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২১:৪৩
আমার একটি অপেশাদার ড্রাইভিং লাইসেন্স ৩১-৩-২০১৩ তারিখে মানিকগঞ্জ বিআরটিএ অফিসে নবায়নের জন্য জমা দেয়া হয়। তারপর আমাকে ছয় মাস পরে আসার জন্য তারিখ দেয়া হয়। আমি তাদের দেয়া তারিখ অনুযায়ী যাই মানিকগঞ্জ বিআরটিএ অফিসে। তখন আমাকে বলা হয় ঢাকা থেকে স্যার আসেনি তাই আজ ফিঙ্গার হবে না আগামী সপ্তাহে আসেন। আমি তাদের কথামতো আগামী সপ্তাহে অফিসে যাই এবং ফিঙ্গার, ছবি এবং স্বাক্ষর রাখার পরে আমাকে বলে একমাস পরে যোগাযোগ করতে। আমি ইচ্ছা করে দুই মাস পরে যোগাযোগ করলে তারা আমাকে বলে যে- আপনার ফিঙ্গার, ছবি এবং স্বাক্ষর ডিলেট হয়েছে তাই আপনাকে আবার ফিঙ্গার, ছবি এবং স্বাক্ষর দিতে হবে। যা হোক আমি আবারও ফিঙ্গার, ছবি এবং স্বাক্ষর দেই এবং আমাকে তারা বলে এক দেড় মাস পরে খবর নিতে। কিন্তু প্রায় তিন মাস পরেও লাইসেন্সের কোনো খবর নেই। খবর নিয়ে জানা যায়, ঢাকা থেকে বিআরটিএর অফিসার নাকি আসেনি। ফাইল সই হয়নি এইজন্য লাইসেন্স রেডি হয়নি। প্রশ্ন হচ্ছে ড্রাইভিং লাইসেন্স নবায়ন করতে কত মাস সময় লাগে? মোস্তাক আহমদ, ১০৬ দক্ষিণ বাসাবো, ঢাকা ১২১৪