সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে :আইজিপি

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২১:৪৮
পুলিশের আইজি হাসান মাহমুদ খন্দকার বলেছেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তত্পরতায় বর্তমানে দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ন্ত্রণে রয়েছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পেশাদার সদস্যরা সন্ত্রাসীদের নির্মম কার্যকলাপ দক্ষতার সাথে মোকাবিলা করতে সক্ষম হয়েছে। সোমবার মিরপুরে পুলিশ স্টাফ কলেজে ‘সন্ত্রাসবাদের মোকাবিলা:বিকল্প পন্থা’ শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। পুলিশ স্টাফ কলেজ বাংলাদেশ এবং সিঙ্গাপুরস্থ ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স এ্যান্ড টেরোরিজম রিসার্স (আইসিপিভিটিআর) এর যৌথ উদ্যোগে চার দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে।