মর্নিং সিকনেস বা গর্ভবতী মহিলাদের বমি বমি ভাব অথবা বমি একটি অতি সাধারণ স্বাস্থ্য সমস্যা। অনেক ক্ষেত্রে স্ত্রীরোগ বিশেষজ্ঞগণ মর্নিং সিকনেস চিকিত্সায় নানা ওষুধ দিয়ে থাকেন। অনেকে আবার ওষুধ একেবারেই দেন না। প্রাপ্ততথ্য অনুসারে মোট গর্ভবতী মহিলাগণের অর্ধেকের বেশির মর্নিং সিকনেস থাকে। আর বিশেষজ্ঞগণ ওষুধ ছাড়া মর্নিং সিকনেস প্রতিরোধে ৭টি পরামর্শ দিয়েছেন। আর তা হলো:
১. সকালে বেড থেকে উঠার আগে দু’এক পিস ক্রেকার বা বিস্কুট খেয়ে নিতে পারেন এবং বিছানা থেকে উঠার আগে আরও কয়েক মিনিট বিশ্রাম নিন। ২. ধীরে ধীরে বিছানা থেকে উঠুন এবং সকালের নাস্তার পর আর বিছানায় শোবেন না। ৩. বড় মিল বা অধিক আহারের পরিবর্তে দিনে অল্প অল্প করে কয়েকবার আহার করুন। ৪. গরম খাবারের পরিবর্তে ঠান্ডা খাবার আহার করুন। ৫. আদা চা পানের অভ্যাস করুন। ৬. সব সময় ঘরের জানালা খুলে রাখুন যাতে পর্যাপ্ত বাতাস আসতে পারে এবং গরম আবহাওয়া পরিহার করুন। ৭. অনেক ক্ষেত্রে চিকিত্সকের পরামর্শ নিন।
লেখক : চুলপড়া, এলার্জি, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ
