রংপুরে পুকুরে ডুবে মেডিক্যাল ছাত্রের মৃত্যু

আপডেট : ২৪ মে ২০১৯, ২১:৪১

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুর মহানগরীতে পুকুরে গোসল করতে নেমে ডুবে মারা গেছে সৌখিন (২২) নামে বেসরকারি মেডিক্যাল কলেজের এক ছাত্র। শুক্রবার দুপুর ১টার দিকে নগরীর বিশ মেগাওয়াট বালাপাড়া এলাকার একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

নিহত সৌখিন নগরীর মেডিক্যাল ধাপ এলাকার বাসিন্দা চিকিত্সক সামসুজ্জামানের ছেলে। তিনি রংপুরের একটি প্রাইভেট মেডিক্যাল কলেজে পড়াশোনা করতেন।

রংপুর ফায়ার সার্ভিস সূত্র জানায়,  দুপুরে দুই বন্ধুসহ গোসল করতে পুকুরে নেমে সৌখিন ডুবে যায়। ফায়ার সার্ভিসের ডুবুরিদল ঘটনাস্থলে পৌঁছে আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।