রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার কোদালা গ্রামের জনৈক খায়ের আহমদ তার এক মাদকাসক্ত ছেলেকে গত রবিবার বিকেলে রাঙ্গুনিয়া থানায় পুলিশের হাতে সোপর্দ করেছেন।
ছেলে মোহাম্মদ আরিফ (২২) নেশায় আসক্ত হয়ে অস্বাভাবিক আচরণে পরিবারকে অতিষ্ঠ করে তোলে। অশালীন ও অসামাজিক আচরণে পাড়া-প্রতিবেশীরাও অসহনীয় হয়ে উঠে। নেশার অর্থ যোগানে চুরি, ছিনতাই এবং উচ্ছৃঙ্খতাসহ নানা অপরাধে জড়িত হয়ে পড়ে। শাসন বারণেও কোন কাজ হচ্ছে না। প্রতিরোধের ব্যবস্থায় ব্যর্থ হয়ে পরিবার এবং প্রতিবেশী লোকজনের সহায়তায় আইনগত প্রতিকারের জন্য অগত্যা তাকে থানায় এনে পিতা পুলিশের হাতে সোপর্দ করেন।
