গাইবান্ধায় প্রকাশ্যে গুলি করে ২ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২১ এপ্রিল ২০১৪, ২৩:১০
গাইবান্ধা শহরের পার্ক রোডে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সামনে গতকাল সোমবার প্রকাশ্য দিবালোকে সিনেমা কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা একটি মোবাইল ফোন কোম্পানির ফ্লাক্সি লোড ডিস্ট্রিবিউটর মেসার্স সোমেছি ট্রেডার্সের টাকা ব্যাংকে জমা দিতে আসলে আসিক জাহান পল্লব (৪২) ও সাখায়াত হোসেন (৬০) নামে ২ জনকে গুলি করে। পরে তাদের কাছ থেকে ২ লাখ ২ হাজার টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়। এছাড়া তাদের কাছ থেকে ৪৬ লাখ ও ৭ লাখ ৭০ হাজার টাকার পৃথক ২টি চেকও নিয়ে যায় ছিনতাইকারীরা। এদিকে গুলিবিদ্ধ অবস্থায় পল্লবকে গাইবান্ধা সদর হাসপাতাল ও সাখায়াত হোসেনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুলিবিদ্ধ আসিকুর রহমান পল্লবের বাড়ি শহরের মাস্টারপাড়া ও সাখাওয়াতের গাইবান্ধা সদর উপজেলার হরিণসিংহা গ্রামে।