জেলায় নাশকতা ও বিশৃংখলার অভিযোগে বিএনপি, জামায়াত-শিবিরসহ ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত রবিবার রাত থেকে গতকাল সোমবার ভোর পর্যন্ত নগরীর পীরগাছা ও মিঠাপুকুরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
কোতয়ালি থানার ওসি জানান, আটককৃতদের নাশকতা ও বিশৃংখলার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।
