স্বাধীনতা

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৫
স্বাধীনতা শব্দটি যে চার অক্ষরে লেখা আজকে তো এ শব্দ ঘিরেই হাজার স্বপ্ন দেখা। স্বাধীনতা পাই খুঁজে পাই কথায় এবং কাজে স্বাধীনতা গান কবিতার ছন্দ সুরে বাজে। স্বাধীনতা ছবি আঁকার তুলির টানে টানে স্বাধীনতা কেমন মজা মুক্ত পাখি জানে। বলছি কথা, চলছি পথে, কেউ বলে না থাম অর্থ দিয়ে যায় না মাপা স্বাধীনতার দাম। স্বাধীনতার সুখ মেখে এই মনের দুঃখ তাড়াই আঁধার ছিঁড়ে আলোর দিকে দুরন্ত পা বাড়াই। স্বাধীনতা জিয়নকাঠি, উজ্জীবনের গান ভয় তাড়াতে বুকের ভেতর সাহস করে দান।