গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ১৯:০৮
এমনিতেই মাইলের পর মাইল দূরত্বের একেকটি ম্যারাথন দৌড়ে অংশ নেওয়া বেশ কঠিন একটি কাজ। আর তার ওপর এই কাজটি যদি হয় একাধিক ব্যক্তির সাথে শিকলে সংযুক্ত থাকা অবস্থাতে তাহলে সেটি হয়ে পড়ে কঠিনের চাইতেও কঠিন। যদিও ২০১২ সালের মে মাসে জার্মানিতে অনুষ্ঠিত আইওয়েট ম্যারাথনে এমনই এক কাণ্ড ঘটিয়ে রেকর্ড গড়েন একদল স্বেচ্ছাসেবী। ক্যাবাস ক্যাবনন্টেন নামের একটি সংগঠনের সবমিলিয়ে ৭৩ জন স্বেচ্ছাসেবী ধাতব চেইনের মাধ্যমে একে অপরকে সংযুক্ত করে প্রায় সাত ঘণ্টা স্থায়ী এই রেকর্ড ম্যারাথনে অংশ নেন।