দেশবরেণ্য সাংবাদিক এ বি এম মূসার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ছিলেন তরুণ প্রজন্মের প্রেরণা। তাঁর বর্ণাঢ্য কর্মময় জীবন তরুণ প্রজন্মকে সত্য বলতে উত্সাহ জোগাবে। একজন পেশাজীবী সাংবাদিক হিসেবে তিনি সফলতার যে স্বাক্ষর রেখে গেছেন তা নিঃসন্দেহে এই পেশায় জড়িতদের বিশেষ করে তরুণদের দিক নির্দেশনা দেবে।
তিনি আমাদের শিখিয়ে গেছেন দেশের সংকটকালীন সময়ে একজন গণমাধ্যমকর্মীর ভূমিকা কতখানি গুরুত্বের দাবিদার। তাঁর লেখনী ছিল অঢেল প্রাণচাঞ্চল্যে ভরপুর। তাঁর প্রকাশ ভঙ্গিমায় ছিল এক মোহনীয় শক্তি, যা সর্বমহলের পাঠকের মনে ছুঁয়ে যেতো। ন্যায়ের পক্ষে তিনি ছিলেন নির্ভীক।
টিভি টক শোতেও তিনি একজন জনপ্রিয় ব্যক্তিত্বে পরিণত হতে পেরেছিলেন তাঁর সত্য বলার কারণে। সেজন্য কখনো রাজনৈতিক মহলের বিরাগভাজনও হয়েছেন।
কোনোরকম প্রলোভনের ফাঁদে কখনো তাঁকে আমরা পড়তে দেখিনি। তিনি আমাদের মাঝে বেঁচে থাকবেন। তিনি আমাদের ভালোবাসায় সিক্ত হবেন চিরকাল।
ঢাকা
