নদী দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:৫৭
দেশের সকল নদী দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। এ সময় বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ন ও শিল্প কারখানা স্থাপনের কারণে বেশিরভাগ নদী দূষিত হচ্ছে। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সভাপতি অধ্যাপক আনোয়ার সাহদত, যুগ্ম সম্পাদক ডা. বোরহান উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক মোনোয়ার জনি প্রমুখ।