এলজিআরডি ও সমবায় প্রতিমন্ত্রী মোঃ মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশের দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির নিয়ামক শক্তি সমবায় খাত। প্রায় ১ কোটি সদস্য সমৃদ্ধ খাতটি বিকশিত করতে ঋণদান ও আদায় কার্যক্রম শৃংখলার মধ্যে আনতে হবে। তিনি মঙ্গলবার বঙ্গবন্ধু এভিনিউস্থ কার্যালয়ে বাংলাদেশ জাতীয় মহিলা সমবায় সমিতি আয়োজিত সমাবেশ ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। প্রতিমন্ত্রী বিভিন্ন দাবি পূরণে সহায়তার আশ্বাস দেন।
সমিতির সভাপতি হেলেন আক্তারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কাজী ফিরোজ রশিদ এমপি, সমবায় নিবন্ধক মোঃ হুমায়ুন খালিদ প্রমুখ।
