জাপানের ওমরন হেলথ কেয়ার প্রেসিডেন্ট ঢাকায়

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:৫৮
জাপানের ওমরন হেলথ কেয়ার কোম্পানি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট কিছিরো মিয়াতা দুই দিনের সফরে মঙ্গলবার ঢাকা এসেছেন। আজ বুধবার বিকালে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত্ করবেন। দুপুরে তিনি ওমরন হেলথ কেয়ার বাংলাদেশ লিমিটেডের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।—প্রেস বিজ্ঞপ্তি