আজকের অনুষ্ঠান

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২১:৫৮
স্বরচিত আবৃত্তি চর্চা ও বিকাশ কেন্দ্র: শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে সন্ধ্যা ৬টায় আবৃত্তি অনুষ্ঠান সপ্তবর্ণ। শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি: বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রথম সমাবর্তন অনুষ্ঠান। এফবিসিসিআই : বিকাল ৩টায় এফবিসিসিআই সম্মেলন কক্ষে ‘আসন্ন জাতীয় বাজেট: নারী উদ্যেক্তাদের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল আলোচনা। স্বাধীনতা শিক্ষক পরিষদ: সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা। গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় কমিটি: রানা প্লাজার ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণের দাবিতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন। শিশু যোগাযোগ বাংলাদেশ ( সিসিবি): ২য় আন্তর্জাতিক এ্যানিমেশন কার্টুন উত্সবের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সন্ধ্যা ৭টায় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান স্মৃতি মিলনায়তনে। জনপ্রিয় প্রকাশনী ও চারুলিপি প্রকাশন: বিকাল সাড়ে ৪টায় বাংলা একাডেমির কবি শামসুর রাহমান সেমিনার কক্ষে কবি শ্যামসুন্দর সিকদার-এর ৫টি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান। বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থা ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি : বিকাল ৫টা, একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা ভবন প্রাঙ্গণে সাত দিনব্যাপী অনুষ্ঠানমালার উদ্বোধন।