ব্রাহ্মণবাড়িয়ায় সন্ত্রাসী হামলায় আহত ছাত্রলীগ নেতার মৃত্যু

আপডেট : ২২ এপ্রিল ২০১৪, ২২:২৮
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সন্ত্রাসী হামলায় আহত চর ইসলামপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা আমির হোসেন অবশেষে মারা গেছেন। চিকিত্সাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তিনি মারা যান। উপজেলার চর ইসলামপুর ইউনিয়নের ইসলামপুর গ্রামে বড় বাড়ির গোষ্ঠীর সাথে ইউনিয়ন বিএনপির সভাপতি মিয়াচাঁন মিয়ার বাড়ির লোকদের বাড়ির রাস্তা ও সীমানা নিয়ে বিরোধ হয়। গত শুক্রবার বিকালে বাড়ির রাস্তা দিয়ে ধান নেয়ার সময় দু’পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ সময় মিয়াচাঁন মিয়ার লোকদের হামলায় আবজু মিয়ার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আমির হোসেনসহ ১০ জন আহত হন। গুরুতর আহত আমিরকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল তার মৃত্যু হয়। এ খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিয়াচাঁন মিয়ার বাড়ির লোকজন বাড়ি ছেড়ে পালিয়ে যায়। সংঘর্ষের পর আমির হোসেনের বাবা মামলা করেন।