আবদুল মোত্তালিব চৌধুরী
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নৃশংস হামলায় নিহত জোবায়ের চৌধুরী রিমুর পিতা সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবদুল মোত্তালিব চৌধুরী (৭৩) মঙ্গলবার ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে.... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে রেখে গেছেন।
মো. রওশন আলী
বাসস’র সাংবাদিক জিএম রাজিব হোসেনের পিতা মো. রওশন আলী (৬২) মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গতকাল মঙ্গলবার দুপুরে ইন্তেকাল করেন। সকালে তিনি স্ট্রোক করলে অ্যাম্বুলেন্সযোগে ঢাকায় আনার পথে দুপুরে মানিকগঞ্জে তার মৃত্যু হয়। আজ বুধবার সকালে যশোরের ঝিকরগাছার বারবাকপুরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
