চাহিদা বাড়ছে ইন্টেরিয়র ডিজাইনারদের

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৫১
শিক্ষার ব্যপ্তি আজ বিশাল পরিসর জুড়ে ছড়িয়ে পড়েছে। আর তার ফলে প্রচলিত বিভিন্ন বিষয়ের বাইরেও বর্তমানে অনেক বিষয়ে পড়ালেখার সুযোগ তৈরি হয়েছে। তেমনই একটি বিষয় হলো ডিজাইনের উপর শিক্ষা। ডিজাইনের বিষয়ে যথাযথ শিক্ষা প্রদান করার ভাবনা মাথায় রেখেই স্থপতি আলমগীর জলিল ১৯৯৮ সালে প্রতিষ্ঠা করেন বাংলাদেশের প্রথম ডিজাইন ইনস্টিটিউট ‘ইন্সপিরেশন ইনস্টিটিউট অব ডিজাইন অ্যান্ড টেকনোলজি’। বর্তমানে এই প্রতিষ্ঠানে ফ্যশন ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন এবং গ্রাফিক্স ডিজাইন বিষয়গুলোর উপর পড়ালেখা করানো হয়। কেউ চাইলে উচ্চমাধ্যমিক/এ-লেভেল শেষ করার পর ৩ বছর মেয়াদি বিএ ইন ইন্টেরিয়র আর্কিটেকচার কোর্সে ভর্তি হতে পারে। কোর্স শেষে লিমককউইং ইউনিভার্সিটি অফ ক্রিয়েটিভ টেকনোলজি, মালয়েশিয়ার সার্টিফিকেট প্রদান করা হয়। সাথে আছে ক্রেডিট ট্রান্সফারের সুযোগ। ৯৮৯৫১৮৩, ০১৭১১০০৫৯৯৯ নম্বরে ফোন করে এখানকার পড়ালেখা সম্পর্কে আরও বিস্তারিত তথ্য জেনে নেওয়া যাবে। লিমককউইং ইউনিভার্সিটির সরাসরি এজেন্ট হিসেবেও কাজ করছে ইন্সপিরেশন ইনস্টিটিউট। তাই যে কেউ চাইলে ইন্সপিরেশন ইনস্টিটিউটের সহায়তায় লিমককউইং ইউনিভার্সিটির অফার করা যেকোনো বিষয়ে ভর্তি হতে পারবে। এ ছাড়াও এই প্রতিষ্ঠানটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইউ অ্যান্ড আই অ্যালায়েন্সের অধীনে ফ্যাশন, ইন্টেরিয়র এবং গ্রাফিক্সের উপর ৬ মাস/১ বছর মেয়াদি সার্টিফিকেট কোর্সও করিয়ে থাকে। এখানে ভর্তির জন্য নেই কোনো বয়স ও পেশার সীমাবদ্ধতা। এখান থেকে ডিজাইনের উপর পড়ালেখা করে যেকোনো প্রতিষ্ঠানেই ডিজাইনার হিসেবে ক্যারিয়ার গড়ার সুযোগ পাওয়া যাবে। যোগাযোগ :প্লট-৮০, ব্লক-জে, বারিধারা ঢাকা-১২১২।