সাবেক বান্ধবী রোচিও অলিভারের করা আইনি ব্যবস্থার কারণে কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা সম্প্রতি আর্জেন্টিনার বুয়েন্স আয়ার্স বিমান বন্দরে আটক ও গ্রেফতার হয়েছিলেন। কর্তৃপক্ষ সেখানে তাকে আটক করে এ মামলার বিষয়টি জানিয়ে দেয়। আগামী ১৩ জুন মামলাটি আদালতে উঠবে বলে জানানো হয়েছে। আর্জেন্টিনার গণমাধ্যমের খবর অনুযায়ী ১৯৮৬’র বিশ্বকাপ জয়ী অধিনায়কের সাথে ছয় বছর এক সাথে থাকার পর ২০১৮ সালের ডিসেম্বরে সম্পর্ক ছিন্ন হয় এ বান্ধবীর। রোচিও এখন ম্যারাডোনার কাছ থেকে দায়মুক্তি বাবদ ৬৩ লাখ ডলার ক্ষতিপূরণ চান। ম্যারাডোনা অবশ্য এ আইনি ব্যবস্থা নেওয়ায় ক্রুদ্ধ হয়েছেন। বর্তমানে মেক্সিকোর ক্লাব দোরাদোস দ্য সিনালোয়ার কোচ ম্যারাডোনার বিরুদ্ধে আর্জেন্টিনার এক পারিবারিক আদালতে মামলা করেছেন তার সাবেক এ বান্ধবী।
