রানা প্লাজা ধসের বছর পূর্তিতে আলোকচিত্র প্রদর্শনী

আপডেট : ২৩ এপ্রিল ২০১৪, ২১:৫৫
সাভারে বিয়োগান্তক রানা প্লাজা ধসের এক বছর পূর্তি উপলক্ষে রাজধানীতে শুরু হয়েছে সপ্তাহব্যাপী আলোকচিত্র প্রদর্শনী। মঙ্গলবার রাতে কানাডীয় হাইকমিশনার হিদার ক্রুডেনের বাসভবনে প্রদর্শনীর উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জারবেন এসডিসং এ সময়ে বক্তব্য রাখেন। আলোকচিত্রী এন্ড্রু বিরাজের ‘লাইভ এন্ড স্ট্রাগল অব গার্মেন্টস ওয়ার্কার্স ইন বাংলাদেশ’ শীর্ষক এ প্রদর্শনী ১ মে পর্যন্ত দৃক গ্যালারিতে চলবে। অনুষ্ঠানে বিদেশি কূটনীতিকগণ বলেন, এক বছরে গার্মেন্টস শিল্পের অগ্রগতিতে অনেক কাজ হয়েছে। তবে বেশকিছু চ্যালেঞ্জ এখনো রয়ে গেছে। কর্মপরিবেশ উন্নত করা, নিরাপত্তা নিশ্চিত করা, শ্রম অধিকার প্রতিষ্ঠা করার চ্যালেঞ্জ মোকাবিলায় উন্নয়ন সহযোগীরা সহায়তা দিয়ে যাবে।