জামালপুরের সরিষাবাড়ীতে বসতবাড়ি ভাংচুর, লুটতরাজ ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। এ সময় দুর্বৃত্তদের আঘাতে আঃ জলিল ও তার স্ত্রী তারাবানু আহত হয়। গুরুতর আহত তারাবানুকে সরিষাবাড়ী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, গত বুধবার রাতে কামরাবাদ ইউনিয়নের বড় বাড়িয়া গ্রামের বাবলু মেম্বারের নেতৃত্বে ৫০/৬০ জন লোক অতর্কিতভাবে হামলা করে আঃ জলিলের বসতবাড়ি ভাংচুর, লুটতরাজ ও মারপিট করে আঃ জলিল ও তার স্ত্রী তারা বানুকে মারপিট করে। গুরুতর আহত তারা বানুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ সময় দুর্বৃত্তরা জলিলের ঘরের টিন, স্বর্ণের গয়নাসহ ৫০ হাজার টাকা লুট করেছে বলে বাদি তারা বানু জানায়। এ ব্যাপারে সরিষাবাড়ী থানার এসআই মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
