সারাদেশে বস্তি শুমারি আজ শুরু

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৫৭
সারাদেশে বস্তি শুমারির মাঠ পর্যায়ের কার্যক্রম আজ শুক্রবার থেকে শুরু হয়েছে, চলবে ২ মে পর্যন্ত। এর মাধ্যমে ভাসমান মানুষের সংখ্যা, শহরগুলোর বস্তিবাসীদের আর্থ-সামাজিক অবস্থা নিরূপণ করা হবে। বৃহস্পতিবার আগারগাঁওয়ে পরিসংখ্যান ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য জানান পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের সচিব নজিবুর রহমান। তিনি জানান, এ শুমারির মাধ্যমে বস্তিতে আসার মৌলিক ও মুখ্য কারণসমূহ চিহ্নিত করাসহ কোন জেলা হতে কত লোক বস্তিতে এসেছে তা নিরূপণ করা হবে। সেইসাথে দেশের বস্তিবাসীদের শিক্ষা, পেশা এবং পরিবেশগত তথ্য সংগ্রহ করা হবে। এর পাশাপাশি বৃহস্পতিবার রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ভাসমান লোক গণনা করা হবে। সাংবাদিক সম্মেলনে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক গোলাম মোস্তফা কামাল, অতিরিক্ত সচিব আজিজুর রহমান, বস্তি শুমারির প্রচার কমিটির আহ্বায়ক যুগ্মসচিব আমিনুল বর চৌধুরী, শুমারির কর্মসূচি পরিচালক জাফর আহমেদ খান উপস্থিত ছিলেন। বস্তি হিসাবে বিবেচনা করা হবে। তাছাড়া ভ্রাম্যমাণ বা ভবঘুরে ছিন্নমূল জনগোষ্ঠী যাদের কোন স্থায়ী বাসস্থান নেই এবং যাদেরকে ২৪ এপ্রিল মধ্যরাত থেকে ভোর ৬ টা পর্যন্ত রেলস্টেশন, লঞ্চঘাট, বাস স্টপেজ, হাটবাজার, মাজার, ভবনের সিঁড়ির নিচে, ফুটপাতে বা রাস্তার পাশে খোলা জায়গায় রাত্রিযাপনরত অবস্থায় পাওয়া যাবে তাদেরকে ভাসমান লোক হিসাবে গণনাভুক্ত করা হবে। তবে ভ্রাম্যমাণ রেলযাত্রী, লঞ্চযাত্রী, বাসযাত্রী ও হোটেল বা হাসপাতালে অবস্থানরত ব্যক্তিদের ভাসমান লোক হিসাবে গণ্য হবে না।