অটোরিকশা চালক নিহত, আহত চার

আপডেট : ২৪ এপ্রিল ২০১৪, ২১:৫৭
পুরানা পল্টন মোড়ে বৃহস্পতিবার ট্রাকের ধাক্কায় এক সিএনজি অটোরিকশা চালক নিহত ও চার যাত্রী আহত হয়েছেন। ট্রাকটিকে আটক করা যায়নি। আহতদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানায়, অটোরিকশা চালক আলীম নাখালপাড়া থেকে চারজন যাত্রীকে নিয়ে ঠাঁটারীবাজার যাচ্ছিলেন। ভোর ৫টার দিকে পল্টন মোড়ে একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে চালক ঘটনাস্থলেই নিহত হন।