অনিয়ম ও অসদাচরণের দায়ে তিন সাব রেজিস্ট্রারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এরা হলেন— নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের সাব-রেজিস্ট্রার সাবিকুন্নাহার, মাগুরা সদরের সাব-রেজিস্ট্রার সুব্রত কুমার দাস এবং মানিকগঞ্জ জেলার সাটুরিয়ার সাব-রেজিস্ট্রার নেয়ামুল বারী।
এছাড়া গাইবান্ধার পলাশবাড়ীর সাব-রেজিস্ট্রার রিপন চন্দ্র মণ্ডলকে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপীল) বিধিমালা ভঙ্গের দায়ে গাইবান্ধা জেলা-রেজিস্ট্রার কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। নিবন্ধন পরিদপ্তরের মহাপরিদর্শক খান মোঃ আব্দুল মান্নান বৃহস্পতিবার এসব বরখাস্ত ও সংযুক্তির পৃথক পৃথক আদেশ জারি করেন।
