বহুল আলোচিত গার্মেন্টস পণ্য রপ্তানির উেস কর দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৩০ শতাংশ করা হয়েছে। অর্থাত্ এসব পণ্য রপ্তানিতে কর কমে এক-তৃতীয়াংশে নেমেছে। এখন থেকে প্রতি একশ’ টাকার পণ্য রপ্তানিতে গার্মেন্টস রপ্তানিকারকরা ৮০ পয়সা হারে কর দেবেন। গার্মেন্টস খাতের নিটওয়্যার ও উভেন রপ্তানিকারকরা এ সুবিধা পাবেন।
গার্মেন্টস ছাড়া অন্য রপ্তানি পণ্যের ক্ষেত্রে উেস কর দশমিক ৮০ শতাংশ থেকে কমিয়ে দশমিক ৬০ শতাংশ করা হয়েছে। বুধবার জাতীয় রাজস্ব বোর্ড এ সংক্রান্ত আলাদা দুটি আদেশ (এসআরও) জারি করে। আদেশ জারির দিন থেকে এটি কার্যকর হবে। আগামী বছরের জুন পর্যন্ত রপ্তানিকারকরা এ সুবিধা পাবেন বলে আদেশে উল্লেখ করা হয়েছে। এনবিআরসূত্রে জানা গেছে, উেস কর কমানোর ফলে আগামী বছরের জুন পর্যন্ত প্রায় দুই হাজার কোটি টাকা কর ছাড় দেয়া হবে।
গত বছরের রানা প্লাজা ধসের পর নানামুখী চাপের কারণে এ খাতের শ্রমিকদের মজুরি বাড়ানো হয় প্রায় ৭৭ শতাংশ। মজুরি বাড়ানো শর্ত হিসাবে এ খাতের উদ্যোক্তারা রপ্তানিতে উেস কর কমানোর পাশাপাশি অন্যান্য ক্ষেত্রেও ছাড় দেয়ার দাবি জানান। তাদের দাবির পরিপ্রেক্ষিতে সরকার উেস কর কমানোর সিদ্ধান্ত নেয়।
