বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) : ধানমন্ডি মাঠ উদ্ধার আন্দোলনের নেতাদের বিরুদ্ধে মামলা বাতিল ও অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে নাগরিক সমাবেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সামনে, সকাল সাড়ে ৯টা।
পটুয়া কামরুল হাসান আর্ট স্কুল : বঙ্গবন্ধু শিশু চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান, কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরি, সকাল ১০টা
টেক্সটাইল গার্মেন্টস শ্রমিক ফেডারেশন : রানা প্লাজা ধসে নিহত-আহত-নিখোঁজদের স্মরণে স্বেচ্ছায় রক্তদান ও ফ্রি মেডিক্যাল ক্যাম্প, সাভার রানা প্লাজার সামনে, সকাল সাড়ে ১০টা।
জগন্নাথ হল এলামনাই এসোসিয়েশন :পুনর্মিলনী, ঢাকা বিশ্ব-বিদ্যালয়ের টিএসসি, সকাল ১০টা।
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) : ২০তম জাতীয় সম্মেলন, কাকরাইল আইডিইবি মিলনায়তন, সকাল ১০টা।
পদক্ষেপ বাংলাদেশ : ‘শুদ্ধতার খোঁজে’ শিরোনামে তিন তরুণের চিত্র প্রদর্শনী, ঢাকা আর্ট সেন্টার, বিকাল সাড়ে ৫টা।
