তারুণ্যের অন্যলোক

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ১৮:৩৭
প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ দে খা র ছ বি রিও ২ ২০১১ সালের এপ্রিলে মুক্তি পেয়েছিল ‘রিও’। পরিচালক কার্লোসদালদানহা। তিনি আবার নিয়ে এসেছেন ‘রিও’র সিক্যুয়েল। ঠিক তিন বছর পর মুক্তি পেল ছবিটির দ্বিতীয় পর্ব। রিওতে সুখের সংসার পেতে বসেছে জুয়েল আর ব্লু। তাদের তিন সন্তানের মধ্যে সবচেয়ে বড়টি, কার্লা, খুব গান ভালোবাসে। মাঝেরটি বিয়া, খুবই বুদ্ধিমতী। আর সবচেয়ে ছোটটি টিয়াগো, দুষ্টুমিতে সর্বোচ্চ ডিগ্রি যার হাতের মুঠোয়। জুয়েল মনে করে, তাদেরও ফিরে যাওয়া উচিত তাদের আদিবাস যেখানে, সেই জঙ্গলে, সবাইকে নিয়ে আমাজনের উদ্দেশে রওনা দেয় ব্লু। সাথে থাকে পুরোনো বন্ধু রাফায়েল, পেদ্রো আর নিকোও। এই অভিযানে ব্লুকে মোকাবিলা করতে হবে তার পুরোনো শত্রু, প্রথম ছবির ভিলেন কাকাতুয়া নাইজেলের। জুয়েলের শৈশবের বন্ধু রবার্তোও হাজির হয়। আরও দেখতে পারেন ক্যাপ্টেন আমেরিকা, অকুলাস, ড্রাফ্ট ডে, নোয়াহ প ড়া র ব ই দ্য টে ম পে স্ট ‘দ্য টেমপেস্ট’ উইলিয়াম শেক্সপিয়ার রচিত একটি নাটক। ১৬১০ থেকে ১৬১১ সালের দিকে এটি রচনা করেন তিনি। তবে কিছু কিছু গবেষক মনে করেন যে এটি তারও আগে রচিত হয়েছিল। এই নাটকে দেখা যায় মিলানের ডিউক, প্রসপ্যারো, তারই বিশ্বাসঘাতক ভ্রাতা দ্বারা সিংহাসনচ্যুত হন। এই কাজে তার সহযোগী ছিলেন নেপলসের রাজা আলেপ্স। যদিও প্রসপ্যারো তার কন্যা মিরান্ডাকে নিয়ে একাকি একটি ছোট দ্বীপে আশ্রয় নেন। দ্বীপে প্রসপ্যারো যে দুজন অধিবাসীকে খুঁজে পায় তারা হচ্ছে একটি সত্ আত্মা এরিয়েল ও ক্যালিবান। সাইকোরাক্স নামের এক ডাইনী এরিয়েলকে একটি গাছের ভেতর বন্দী করে রেখেছিল। সম্পূর্ণ নাটকটিই ওই দ্বীপকে কেন্দ্র করে পরিচালিত হয়, যেখানে এরিয়েল ও ক্যালিবান প্রসপ্যারোর কাজ বাস্তবায়নে সহায়তা করে। আরও পড়তে পারেন ম্যাকবেথ, হ্যামলেট, জুলিয়াস সিজার, কিংলিয়ার শু ন তে পা রে ন হাইড অ্যাওয়ে কিয়েসজার নতুন অ্যালবাম ‘হাইড অ্যাওয়ে’ শুনে দেখতে পারেন। ফেব্রুয়ারিতে বের হওয়া এই অ্যালবামের গানের মধ্যে রয়েছে নিশ্চয়তার সাথে অনিশ্চিত সম্ভাবনার সুর। গানের ভিডিওটিও চমত্কার। আরও শুনতে পারেন নো বডি টু লাভ সিগমা দ্য ম্যান অল অব মি জার্মান হুইপ।