ঝিনাইদহ শহরের হামদহে সাফিন (১২) নামে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্রকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার সন্ধ্যায় শহরের হামদহ এলাকায় তার নিজ বাড়িতে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত সাফিন কালীচরনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলম হোসেনরে ছেলে। সে শহরের সরকারি বালক বিদ্যালয়ের ছাত্র ছিল।
ঝিনাইদহ অতিরিক্ত পুলিশ সুপার কনক কুমার দাস (সদর সার্কেল) জানান, বুধবার বিকালে সাফিন একা বাড়িতে ছিল। সন্ধ্যার পর পরিবারের লোকজন তাকে ডাকাডাকি করে সাড়া পাচ্ছিল না। পরে ঘরে ঢুকে মেঝেতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়। দুর্বৃত্তরা আলমারী ভেঙ্গে নগদ ৩০ হাজার টাকাসহ বিভিন্ন মালামাল নিয়ে গেছে। ছেলেটির বুকে আঘাতের চিহ্ন আছে। তাকে একা পেয়ে দুর্বৃত্তরা হত্যা করে টাকা ও মালামাল নিয়ে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।
ইত্তেফাক/আরকেজি
