মনপুরায় ১২টি স্লুইসগেটের আটটি অকেজো

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৫০
পানিবেষ্টিত মনপুরা উপজেলার ৮০ কিলোমিটার বেড়ীবাঁধের পানি নিষ্কাশনের ১২টি স্লুইসগেটের মধ্যে ৮টি অকেজো। সেগুলোর মধ্যে রয়েছে:জংলার খাল, ফকিরেরধোন, তালতলা, সূর্যমুখী, মাঝের ঘাট বেভাজিয়া, বেতুয়া, হাজির হাট স্লুইসগেট। এসব স্লুুইসগেট মেরামত করা না হলে বর্ষা মৌসুমের শুরুতে ভাঙ্গা অকেজো স্লুইসগেট দিয়ে জোয়ারের পানি প্রবেশ করে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। এছাড়াও একটানা বর্ষাকালে কয়েকদিন বৃষ্টি হলে এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হবে। মানুষের বসতবাড়ি, ফসলের ব্যাপক ক্ষতির আংশকা রয়েছে। ফলে জলাবদ্ধতার কারণে অধিকাংশ জমিতে কৃষকেরা ধানের চারা রোপণ করা সম্ভব হবে না। অধিকাংশ স্লুইসগেটের দরজা ভাঙ্গা, কিছু কিছু স্লুইসগেটের ২টা দরজার মধ্যে ১টা দরজা ভাল। আবার অনেকাংশে দেখা যায় দুটো দরজার সম্পূর্ণ আটকানো। এগুলো কখনও ওঠানো বা নামানো যায় না। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবুল কালাম বলেন, আমরা অকেজো স্লুইসগেটগুলো তালিকা করে পুনর্নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চিঠি দিয়েছি। এখনও কর্তৃপক্ষ এ ব্যাপারে কোন উদ্যোগ গ্রহণ করেনি।