ধানমণ্ডি মাঠ রক্ষা আন্দোলনের চার নেতার বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবি জানিয়েছে বাংলাদেশ পরিবেশ আন্দোলন ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতিসহ ৫০টি সংগঠন। শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে চারুকলা ইনস্টিটিউটের সামনে এক নাগরিক সমাবেশে তারা এই দাবি জানান।
বক্তারা এসময় দাবি করেন, যারা এই মাঠ রক্ষা করার জন্য আন্দোলন করেছে বর্তমানে তারা জামিনে রয়েছেন, তাদের বিরুদ্ধে দায়ের করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।
মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক ড. মোঃ আব্দুল মতিন, স্থপতি ইকবাল হাসান ও বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপুসহ বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।
