আজকের অনুষ্ঠান

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২১:৫৮
নিরাপদ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন: ফুলের বাগান করা, বৃক্ষরোপণ ও মাঠে ঘাস লাগিয়ে সবুজায়ন করার কর্মসূচি, সকাল সাড়ে ৮টা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বর। মানস: ‘মাদকাসক্তি ও বাংলাদেশ পরিস্থিতি’ শীর্ষক সেমিনার, সকাল ১১টা, গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল অডিটোরিয়াম। বাংলাদেশ শর্ট ফিল্ম ফোরাম: আন্তর্জাতিক স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উত্সবে প্রদর্শনী, বিকাল ৪টা, শাহবাগের আজিজ সুপার মার্কেট। প্রগতিশীল গণতান্ত্রিক দল: ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন, সকাল সাড়ে ১১টা, প্রেস ক্লাবের সামনে। রুর্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন: ‘মহান মুক্তিযুদ্ধে মায়ের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা, জাতীয় প্রেস ক্লাব। বঙ্গবন্ধু একাডেমি: চলমান রাজনীতি বিষয়ে আলোচনা সভা, সকাল ১১টা, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তন। বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন: নিরাপদ কর্মস্থলের দাবিতে কালো ব্যাজ ধারণ।