মো. সিরাজুল ইসলাম
পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার গৌরীপুর ইউনিয়নের কলাতলা গ্রামের সমাজ সেবক অবসরপ্রাপ্ত বিডিআর সুবেদার ও দৈনিক ইত্তেফাকে কর্মরত মো. কায়কোবাদের বাবা মো. সিরাজুল ইসলাম (৯০) চিকিত্সাধীন অবস্থায় বৃহস্পতিবার বরিশালের এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে পরিবেশ ও বনমন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু গভীর শোক প্রকাশ করেছেন।
ফারুক সিদ্দিকী
লিটল ম্যাগাজিন বিপ্রতীকের সম্পাদক ও কবি ফারুক সিদ্দিকী (৭৩) দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত বুধবার বগুড়া শহরের সুত্রাপুরে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। ১৯৬৭ সাল থেকে তার সম্পাদিত বিপ্রতীক পত্রিকার এ পর্যন্ত ৩৫টি সংখ্যা প্রকাশিত হয়েছে। এছাড়া প্রকাশিত হয়েছে তার একমাত্র কাব্যগ্রন্থ ‘স্বরচিহ্নে ফুলের শব’ ও প্রবন্ধগ্রন্থ ‘তামসিক নিসর্গে ঈশ্বরনামা ও অন্যান্য’। তিনি বগুড়া লেখক চক্র, বগুড়া জেলা প্রশাসন পদক ও কবি আনওয়ার আহমদ স্মৃতিপদকসহ বিভিন্ন সম্মাননা পেয়েছেন।
নূর মোহাম্মদ মিয়া
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ও লালমনিরহাট হাতিবান্ধা মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ নূর মোহাম্মদ মিয়া (৮২) বার্ধক্যজনিত কারণে চিকিত্সাধীন অবস্থায় গত বুধবার রংপুরে এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
এ. কে. এম জহিরুল হক
ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদের বাবা এবং ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার থোল্লাকান্দি গ্রামের সমাজসেবক এ. কে. এম জহিরুল হক (৬৫) হূদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গত বুধবার ঢাকার বেইলি রোডে ছেলের বাসায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে সংসদ সদস্য ফয়জুর রহমান বাদলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।
সবিতা চক্রবর্ত্তী
স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সৌরেন্দ্রনাথ চক্রবর্ত্তীর মা সবিতা চক্রবর্ত্তী (৮৭) বার্ধক্যজনিত কারণে গত বৃহস্পতিবার নওগাঁর বালুভরা গ্রামে নিজ বাড়িতে পরলোকগমন করেন। তিনি ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন।
মো. মোসলেম সরদার
বরিশাল বানারীপাড়া পৌরসভা নিবাসী সরদার এজেন্সির ব্যবস্থাপনা পরিচালক মো. মোসলেম সরদার (৭৫) চিকিত্সাধীন অবস্থায় গত বৃহস্পতিবার ঢাকার এক হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে ... রাজেউন)। তিনি স্ত্রী, ৪ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন।
