মোদী মালা পরিয়েছেন তাই..

আপডেট : ২৫ এপ্রিল ২০১৪, ২৩:০০
ব্যক্তি নরেন্দ্র মোদীকে অনেকে পছন্দ করলেও তার সামপ্রদায়িক মনোভাবকে যে পছন্দ করে না সমপ্রতি তার প্রমাণ পাওয়া গেল। বৃহস্পতিবার বারানসিতে চলতি লোকসভা নির্বাচনে মনোনয়নপত্র জমা দেন মোদী। এর আগে তিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী অসামপ্রদায়িক ব্যক্তিত্ব শিক্ষাবিদ এবং রাজনীতিক পন্ডিত মদন মোহন মালাভিয়ার ভাস্কর্যে পুষপার্ঘ্য অর্পণ করেন। কিন্তু সেটা মেনে নিতে পারেনি সমাজবাদী পার্টির নেতাকর্মীরা। তারা ওই ভাস্কর্য্য গঙ্গার পানি দিয়ে ধুঁয়ে মুছে পরিষ্কার করেন। পার্টির নেতা রাভি কান্ত বলেন, ২০০২ সালে গুজরাটে দাঙ্গার সময় মোদী মুসলামানদের প্রতি পক্ষপাতমূলক আচরণ করেছিলেন। তার মতো একজন সামপ্রদায়িক ব্যক্তি বেনারসের মতো পবিত্র শহরে এসে পন্ডিত মদন মোহনের ভাস্কর্য্যে মালা পরাতে পারেন না। তবে মালাভিয়ার নাতি গিরিধার মালভিয়া কিন্তু মোদীর সঙ্গ দিচ্ছেন এবং মনোনয়নপত্রে একজন প্রস্তাবক হিসেবে স্বাক্ষরও করেছেন! - পিটিআই